গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষে দাবিগুলো তুলে ধরেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না জানিয়ে তিনি বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: