• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে কি না, তদারকি জরুরি: রিজভী

প্রকাশিত: ১১:০৮, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে কি না, তদারকি জরুরি: রিজভী

দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের নেওয়া কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নে মন্ত্রী ও সংসদ সদস্যদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, হাম নিয়ন্ত্রণে টিকাদান এবং ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও করেছে সরকার। তবে এসব উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা সংশ্লিষ্টদের তদারকি করতে হবে।

রিজভী বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে যারা রয়েছেন, তারা যথাযথভাবে কাজ করছেন কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে মন্ত্রী ও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুর্যোগসহ বিভিন্ন সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ফ্যাসিবাদী আক্রমণ তীব্র থাকার সময়ও জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত