• NEWS PORTAL

  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র দেশের মানুষই প্রতিহত করবে: রিজভী

প্রকাশিত: ১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র দেশের মানুষই প্রতিহত করবে: রিজভী

ছবি: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িক বন্ধন নষ্ট করতে যেসব মহল ষড়যন্ত্র করছে দেশের মানুষই তাদের প্রতিহত করবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুজা মণ্ডপ পরিদর্শনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সরকারি বিভিন্ন বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা মাসিক ভাতা পাবেন। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিলো তা বাস্তবায়নের অংশ হিসেবেই এটি করা হচ্ছে। আবহমান কাল থেকে চলে আসা সম্প্রীতি কোন ভাবেই যেন নষ্ট না হয় সরকার সে চেষ্টা করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত