• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাদ্রাসাকে কায়দা করে স্কুল বানানোর চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১৪:২৫, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাদ্রাসাকে কায়দা করে স্কুল বানানোর চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে উঠবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, কিছু মানুষ নৈতিক শিক্ষার বিষয়টি চান না। তার ভাষ্য, নৈতিক শিক্ষার অভাবে চাঁদাবাজ ও সম্পদ লুণ্ঠনকারীদের তৈরি হওয়ার পথ তৈরি হয়। এমন পরিস্থিতিই কিছু মানুষের পছন্দ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এর মাধ্যমে মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে একটি আদর্শ প্রজন্ম।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টি তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত