• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ তা প্রতিহত করবে: রিজভী

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ তা প্রতিহত করবে: রিজভী

ছবি: রুহুল কবির রিজভী

পরাজিত শক্তির সাথে কেউ আতাঁত করে সুবিধা নিতে চাইলে তার দায় তাদেরকেই নিতে হবে, জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে দলের যৌথসভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। যারা বিশৃঙ্খলা তৈরি করবে, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্মরণ করিয়ে দেন, সাতই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে জুলাইয়ে রাস্তায় নেমেছিল। আবারও কোনো শক্তি গণতন্ত্রকে হত্যা করতে চাইলে, জনগণ তা প্রতিহত করবে। 

এর আগে, জাতীয় প্রেস ক্লাবে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় যোগ দেন তিনি। বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন ন্যায়নীতি ও আদর্শের প্রতি অবিচল একজন মানুষ। তৎকালীন স্বৈরশাসক এরশাদের শাসনামলেও তাকে বিভিন্নভাবে প্রভাবিত বা কেনার চেষ্টা করা হলেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বক্তব্য রাখেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত