ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক ও এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: