• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গুলিস্তানে ছাত্রলীগের ব্যানার নামিয়ে পুড়িয়ে দিলেন ছাত্রদল নেতা

প্রকাশিত: ২২:৫৯, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:০৪, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গুলিস্তানে ছাত্রলীগের ব্যানার নামিয়ে পুড়িয়ে দিলেন ছাত্রদল নেতা

রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম আবু জাফর। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়িয়া মার্কেটসংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফ্লাইওভারের রেলিংয়ে শেখ হাসিনা, শেখ মুজিব ও বাহাউদ্দীন নাছিমের ছবি সংবলিত একটি ব্যানার ঝুলছিলো। ব্যানারটি দেখতে পেয়ে নেতাকর্মীদের নিয়ে সেখানে যান ছাত্রদল নেতা আবু জাফর। পরে তিনি ফ্লাইওভারের ওপর থেকে ব্যানারটি নামিয়ে আগুন ধরিয়ে দেন।

এ সময় আবু জাফর বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখতে চান না তারা। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের ওপর গণহত্যা চালানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদলের এ নেতা আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তবে ব্যানারটি কে বা কারা সেখানে টানিয়েছিলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত