গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে: মজিবুর রহমান মঞ্জু
ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তার অভিযোগ, দেশে নৈরাজ্যের আশঙ্কা সম্পর্কে আগাম তথ্য থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। বরং শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে বিএনপির নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে মাঠে নামানো ভুল সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পর শ্রমিক আন্দোলন আরও বেগবান হয়েছে। এসময় আগামী ১৪ দিনের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা এবং মজুরি বোর্ডের নামে শ্রমিকদের ভোগান্তিতে না ফেলার দাবি জানান তিনি। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মঞ্জু। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
বিভি/এসজি













মন্তব্য করুন: