শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন পূরণ হতে দেবে না জনগণ: রিজভী
শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদ কায়েম করে নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। তবে বাংলাদেশের মানুষ তাঁর সেই দিবাস্বপ্ন পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। সোমবার (৯ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন এবং বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে সাজা এড়ানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।
রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানাবেন আবু সাঈদের মা এবং আহত ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তিনি চলে এলে তাঁকে কি ঢাকঢোল পিটিয়ে সংবর্ধনা দিতে হবে? বাংলাদেশের মানুষ কি বোকার স্বর্গে বাস করে?’
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভাবছেন, প্রতিবেশী দেশের সহায়তায় আবার দেশে ফিরে ফ্যাসিবাদ কায়েম করবেন এবং নিজের সাধের রাজত্ব ফিরে পাবেন। কিন্তু বাংলাদেশের মানুষ তার এই দিবাস্বপ্ন সত্যি হতে দেবে না।
রিজভী বলেন, মানুষ ভুল করলে ক্ষমা চায়। অথচ শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, তিনি অনুতপ্ত নন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: