• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১৫:২১, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:২১, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণে যুবদলের জরুরি নির্দেশনা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ সব ধরনের প্রকাশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা এবং অধীনস্থ ইউনিটের নেতাকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া মাত্রই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: