গণহত্যার বিচার হলেই জাতীয় ঐক্য সম্ভব: জামায়াতের সহকারি সেক্রেটারি
গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারে সরকার আন্তরিক হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে গোপনে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে ফ্যাসিস্টরা আরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। সরকারের ওপর থেকে জনগণ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টদের সঙ্গে সরকারের গোপন আঁতাত রয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম চালাতে আরও উৎসাহ পাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের ওপর থেকে জনগণের আস্থা কমে গেছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।
এ সময় জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: