• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কোনো ছাত্রসংগঠন পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণার নজির নেই: রাকিব

প্রকাশিত: ১৯:১৬, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোনো ছাত্রসংগঠন পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণার নজির নেই: রাকিব

বাংলাদেশ ইতিহাসে কোনো ছাত্রসংগঠন প্রতিবেশি দেশে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণার নজির নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে টিএসসি পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। 

রাকিব বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অতীতের মতো ছাত্ররাজনীতিকে কলুষিত করছে। ছাত্রসমাজের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তাদের বিচারের মুখোমুখি করার জন্য ছাত্রজনতা উন্মুখ হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগের নাশকতা মেনে নেওয়া হবে না। তাদের রুখে দেওয়ার জন্য ছাত্রদল মাঠে রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি। এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে প্রতীকি ফাঁসির মঞ্চ নিয়ে মিছিল করে ছাত্রদল।

বিভি/টিটি

মন্তব্য করুন: