• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হকিস্টিক হাতে ছবি ভাইরাল, নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশিত: ১৪:০৭, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হকিস্টিক হাতে ছবি ভাইরাল, নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গী থেকে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজারের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে তাপসীকে দেখতে পেয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সম্প্রতি গোপালগঞ্জে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তাপসী। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে এসেছিলেন তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও বলেন, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত