প্রধানমন্ত্রীর সাথে সংলাপ শেষে বেরিয়ে যা বললেন নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রীর সাথে সংলাপ শেষে বেরিয়ে কথা বলছেন এনসিপির নেতৃবৃন্দ।
গণভোট বাস্তবায়ন এবং এক তরফা সংবিধান সংস্কার কমিটি বাতিল করে বর্তমান সংকট থেকে উত্তোরণ সম্ভব বলে মনে করেন এনসিপির আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করেছে এদেশের মানুষ। তাদের নিতুন করে আর পরাজিত করার কিছু নেই। এখন মূল লড়াইটা হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের মাটিতে বসে পতিত শেখ হাসিনা যে আস্ফালন দেখাচ্ছেন, ভারত তাদেরকে এই প্লাটফর্ম দিচ্ছে। তারা সীমান্তের কাছে এসে সমাবেশ করছে ভারতের ছত্রছায়ায়। এসবের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে এনসিপির লড়াই চলমান। এই লড়াইয়ে কেউ পাশে না থাকলেও চালিয়ে যাবে এনসিপি। প্রধানমন্ত্রী তাদের সকল পরামর্শ শুনেছে। দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান নাহিদ ইসলাম।
সংলাপ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে এনসিপির সাথে বিএনপি ঐক্যবদ্ধ। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবে বিএনপি। এটা বিএনপির নির্বাচনী অঙ্গীকার।
বিভি/এমএম/এজেড













মন্তব্য করুন: