আওয়ামী লীগ একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল। এদল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।
হুইপ আরও বলেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে। গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখে ছিলো এই নিষিদ্ধ সংগঠন।’
দুলু আরও বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এই রাজনীতি খালেদা জিয়া কখনো করেনি তারেক রহমানও করে না’।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন,সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতৃবৃন্দ।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: