• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

ছবি: সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ

নির্বাচন কমিশনের সংলাপ ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদনও করা হবে।

হামিদুর রহমান আজাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময়ে যেন জোটের ১১টি দল একসঙ্গে সংলাপে অংশ নিতে পারে, সে বিষয়ে সবাই একমত হয়েছেন।

জাতীয় সংলাপের বিষয়েও একই অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চান জোটের নেতারা। এ সংলাপেও ১১টি দল একসঙ্গে অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত