পতিত স্বৈরাচার কোনোদিন দেশের মাটিতে ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নি সন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মাটিতে কোনদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, সেটা তাদের পূর্ব ইতিহাস, এদেশের সফল হতে দেব না। এদেশে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী, আলেম বিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোন পতিত শক্তি রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করবে আমরা সারা বাংলাদেশের সকল নাগরিক এক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকবে, তর্ক বিতর্ক হবে। কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যই আবারও আমরা গড়ে তুলবো। সেই শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
বিভি/এসএইচএল/এজেড













মন্তব্য করুন: