• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না: রিজভী

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৯, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪০, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও শিল্প উপদেষ্টা, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থানে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না।

গোপালগঞ্জে আগুন জ্বলছে, বাগেরহাটে আগুন জ্বলছে, ময়মনসিংহে আগুন জ্বলছে। কারা এরা? আপনি পালিয়ে গেছেন কিন্তু আপনার টাকা তো কমেনি। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শেখ হাসিনা ওই টাকা তার লোকদের ভাগ দিয়েছে। 

শুক্রবার বিকেলে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, এই টাকা দিয়ে তারা দুবাই, কলকাতা, দিল্লিতে ফ্লাট কিনে তারা সেখানে শান্তি সুখে আছে। কলকাতায় আওয়ামী লীগের নেতারা বসবাস করে আর বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। টাকা পাঠিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হাতে দিচ্ছে। তারা ককটেল দিয়ে, পেট্রোল দিয়ে গ্রামীণ ব্যাংক সহ বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে আগুন দিচ্ছে। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। শেখ হাসিনা মানুষ হত্যা করে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছে কিন্তু তার হত্যার নেশা তার যায়নি। রক্তের স্বাদ তার যায়নি, সে আরও রক্ত খেতে চায়, পান করতে চায়। তাই এখন যারা বাংলাদেশ আছে তাদের কাছে তিনি বিকাশে টাকা পাঠাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  ডভোকেট আব্দুস সালাম আজাদ। লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সংরক্ষিত মহিলা আসনের মমতাজ আলো, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম এ মালেক, সদস্য বাবুল আহমেদ।

বক্তব্য রাখেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা, সাবেক যুবদল নেতা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা। মালয়েশিয়া বিএনপি'র সভাপতি মাহমুদ আলম শাহ।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এসএইচএল/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত