• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর আগমন সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা

আগামী ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনের এমপি  মমতাজ আলো।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জে আগমনকে সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও জনসমাগম নিয়ে আলোচনা করা হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত