রমজানের প্রথম দিন থেকে শুরু ‘কুরআনের আলো’ সিজন-১৬
প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে “পুষ্টি পবিত্র কুরআনের আলো”। এ বছর অনুষ্ঠিত হচ্ছে সিজন ১৬। দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা সুপ্ত প্রতিভাবানদের খুঁজে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর অন্যতম প্রতিযোগিতা এই ‘কুরআনের আলো’।
প্রফেসর মোখতার আহমাদ এর গবেষণা ও সঞ্চালনায়, মাহির’স প্রোডাকশন আয়োজিত “পুষ্টি পবিত্র কুরআনের আলো- সিজন-১৬” দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বহুবছর।
এবারের আসরেও চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপসহ সেরা ৩ জন পাচ্ছেন পবিত্র ওমরাহ পালন ও নগদ অর্থ পুরস্কার, এছাড়াও বাকি প্রতিযোগীগণ পাবেন নগদ অর্থ ও শিক্ষাবৃত্তিসহ বিপুল পরিমানের অর্থ পুরস্কার, ক্রেষ্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় উপহারসামগ্রী।
বিশ্বমানের এই আয়োজনের টিভি রাউন্ডের পর্বগুলি দেখা যাবে পবিত্র মাহে রামাদানের প্রতিদিন বিকাল ৫টায় প্রিয় চ্যানেল বাংলাভিশনের পর্দায়। অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকছেন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদের খতীব হাফেয মাওলানা নাযির মাহমুদ, মারকাযুত তাহফিয ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেয নেছার আহমাদ আন নাছিরী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান খান, বাংলাদেশ বেতারের সাবেক সিনিয়র ক্বারী আতাইউল্লাহ আল-মামুনসহ দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, হাফেয, ক্বারী ও শিক্ষাবিদগণ। অতিথি থাকছেন দেশবরেণ্য শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং করপোরেট অঙ্গনের বিশিষ্টজনরা।
গত ১০ বছর থেকে এই আয়োজনের টাইটেল স্পন্সর টি কে গ্রুপ এর জনপ্রিয় “পুষ্টি” ব্র্যান্ড, পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে- গোল্ডমার্ক বিস্কুট, বিআরবি হসপিটালস লিমিটেড, বিআরবি ক্যাবল, মন্ডল গ্রুপ-মন্ট্রিস লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, স্বপ্ননিবাস এসেটস লিমিটেড, আস-সুন্নাহ ট্রাভেলস, লিংক3 টেকনোলজিস, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ZSRM, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং শাহীন শিক্ষা পরিবার।
দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা সুপ্ত প্রতিভাবানদের খুঁজে তাদের প্রতিভার বিকাশ ঘটানো; রামাদানজুড়ে টিভি চ্যানেলগুলোর সামনে বসে থাকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপভোগের অদম্য ইচ্ছা নিয়ে অপেক্ষমাণ কোটি দর্শকের প্রত্যাশা মেটাতে ২০০৯ সাল থেকে চলছে এই আয়োজন।
বিভি/এজেড













মন্তব্য করুন: