• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশে ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

প্রকাশিত: ২২:১০, ২৭ মে ২০২৫

আপডেট: ২৩:২৫, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশে ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা কবে, তা জানতে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: