• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গর্ভাবস্থায় নেক সন্তান লাভের দোয়া

প্রকাশিত: ১৯:২০, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গর্ভাবস্থায় নেক সন্তান লাভের দোয়া

ছবি: সংগৃহীত

সন্তান যেন নেককার, সুস্থ ও সৎ চরিত্রের অধিকারী হয়, এমন প্রত্যাশা প্রত্যেক মা-বাবার। বিশেষ করে গর্ভাবস্থায় অনাগত সন্তানের কল্যাণ কামনায় অনেকেই আল্লাহর কাছে দোয়া করেন। পবিত্র কোরআনে নেক সন্তান লাভের জন্য নবীদের করা কয়েকটি দোয়া রয়েছে, যেগুলো গর্ভাবস্থাতেও আল্লাহর কাছে প্রার্থনা হিসেবে পড়া যায়।

নেক সন্তান লাভের দোয়া
নেক সন্তান লাভের জন্য হজরত জাকারিয়া (আ.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন। পবিত্র কোরআনের সুরা আলে ইমরানে তাঁর সেই দোয়া উল্লেখ করা হয়েছে।
বাংলা উচ্চারণ: রাব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান তায়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া।
অর্থ: হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত ৩৮)।

সৎ সন্তান লাভে আরেকটি দোয়া
পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর একটি দোয়াও রয়েছে, যেখানে তিনি আল্লাহর কাছে সৎ সন্তান চেয়েছেন।
বাংলা উচ্চারণ: রাব্বি হাব লি মিনাস সালিহীন।
অর্থ: হে আমার রব! আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে একজন সন্তান দান করুন।(সুরা আস-সাফফাত, আয়াত ১০০)।

গর্ভাবস্থায় অনাগত সন্তানের কল্যাণ, সুস্থতা ও নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়। পাশাপাশি মা-বাবার উচিত সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া। হালাল উপার্জন, উত্তম চরিত্র, পারিবারিক শান্তি ও দ্বীনি শিক্ষার পরিবেশ শিশুর বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোরআনে বর্ণিত এসব দোয়া আল্লাহর কাছে প্রার্থনার শিক্ষা দেয়। গর্ভাবস্থায় নির্দিষ্ট সংখ্যায় কোনো দোয়া পড়লে সন্তান অবশ্যই নেককার হবে, এমন নিশ্চয়তা কোরআন বা সহিহ হাদিসে নেই।

তাই আল্লাহর ওপর ভরসা রেখে আন্তরিকভাবে দোয়া করা দরকার। অনাগত সন্তানকে সুস্থ, সৎ ও নেককার হিসেবে গড়ে তোলার তাওফিকও আল্লাহর কাছেই কামনা করা উচিৎ।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত