শ্রমিকদলের ধর্মঘটে আজও অচল চট্টগ্রাম বন্দর
ছবি: চট্টগ্রাম বন্দর
শ্রমিকদলের ডাকা ধর্মঘটের কারণে আজ রবিবারও (১ ফেব্রুয়ারি) অচল চট্টগ্রাম বন্দর। ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম। এদিকে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।
তবে আজও বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে, দ্বিতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা।
সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালের জেটিতে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার ওঠানো-নামার কাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে। শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা একটি কনটেইনারবাহী জাহাজসহ চারটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সর্বাত্মক ধর্মঘট চলছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: