• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কোম্পানির মালামাল নিয়ে বের হয়ে আর ফেরা হলো না মুন্নার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কোম্পানির মালামাল নিয়ে বের হয়ে আর ফেরা হলো না মুন্নার

সাতক্ষীরার তালায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুন্না নামের এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জাতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মীর মাহফুজুর রহমান মুন্না (৪০) তালা সদরের মীর মুজিবুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মীর মুন্না একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। 

শনিবার রাতে তিনি কোম্পানির মালামাল নিয়ে আঠারোমাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মুন্না গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: