রাজধানীতে শিশুসহ এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
রাজধানীর পল্লবীতে দুই শিশুসহ এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবীর বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।



মন্তব্য করুন: