• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বেপরোয়া বাস কেড়ে নিলো খাদিজার প্রাণ, বসা হলো না এসএসসি পরীক্ষায়

প্রকাশিত: ০০:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বেপরোয়া বাস কেড়ে নিলো খাদিজার প্রাণ, বসা হলো না এসএসসি পরীক্ষায়

মেধাবী ছাত্রী খাদিজা আক্তার। এ বছর এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তার। কিন্তু বেপরোয়া বাসের ধাক্কায় এক সপ্তাহ চিকিৎসার বিছানায় কাটিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন খাদিজা। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসচাপায় আহত শিক্ষার্থী খাদিজা আক্তার (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আজ বেলা ১১টার দিকে সুন্দলপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খাদিজা আক্তার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও সুন্দলপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম খানের মেয়ে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় দাউদকান্দি পৌরসভার বৌবাজারের দিকে যাচ্ছিল খাদিজা। হাসানপুর বাসস্ট্যান্ডে এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খাদিজা গুরুতর আহত হয়। তাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পাঠানো হয়। সেখানে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

সুন্দলপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, খাদিজা মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: