• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ যুবক আটক

কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ আসিফ নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি। তিনি কিশোর গ্যাংয়ের নেতা বলে দাবি করেছে বাহিনীটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসিফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের ভিডিও দেখে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসিফকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

বিভি/এআই

মন্তব্য করুন: