যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, আরও যা জানা গেলো
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, ঈদযাত্রা সংক্রান্ত বাড়তি ভাড়া ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে তাকে অব্যাহতভাবে হুমকি ও ধামকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি স্থানীয় ডেমরা থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বিগত দুই দশক ধরে দেশের যাত্রী নিরাপত্তা, যাত্রীদের ভোগান্তি কমানো ও অধিকার রক্ষায় তিনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি-এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে আসছেন।
জিডিতে আরও বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময়ে পরিবহন মাফিয়ার চাপের কারণে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিলেন এবং তিনি কিছু সময় জেলে থাকতে হয়েছিলেন। নতুন সরকারের সময়ে, যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পর সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই কিছু অপ্রয়োজনীয় লোকজন তার অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন লোকের কাছে তার এবং তার পরিবারের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তার জীবন ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এক অনলাইন ভিডিও বার্তায় মোঃ মোজাম্মেল হক চৌধুরী তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: