লক্ষীপুরে ১৪৪ ধারা ভেঙে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮
লক্ষ্মীপুরের চকবাজারে ১৪৪ ধারা অমান্য করে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) বিকালে শহরের চকবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা আসে। প্রশাসন নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এই নির্দেশনা জারি করেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনায় হাতাহাতি হয়। এতে উভয় পক্ষই সামান্য আহত হন।
এ ঘটনার প্রেক্ষিতে রবিবার বিকেল পাঁচটায় শহরের চকবাজার মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ফাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। একই সময়ে একই স্থানে মুন্নার ওপর হামলার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জুলাই ফাইটার্স।
উভয়পক্ষের একযোগে কর্মসূচি এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: