• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেসক্লাব যশোরের নতুন সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক নূর

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রেসক্লাব যশোরের নতুন সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক নূর

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম বিজয়ী হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

এদিকে সদস্য পদে আটজন প্রার্থীর মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- শহিদ জয় ৯৬, রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট। একই পদে আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট এবং সফিক সায়ীদ ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহিদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে এক বিবৃতিতে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: