• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ড্রেজারে হামলা গ্রামবাসীর, মেশিন ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ড্রেজারে হামলা গ্রামবাসীর, মেশিন ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের দক্ষিণে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় কয়েক গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন ও ফসলি জমির ক্ষতি হচ্ছিল। এর প্রতিবাদে আজ ক্ষুব্ধ গ্রামবাসী একযোগে ড্রেজারের উপর হামলা চালায় এবং মেশিন ভাঙচুর করে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, অবৈধ বালু উত্তোলন চলাকালীন সময়ে গ্রামবাসীর কয়েকজন এসে হামলা শুরু করে ড্রেজারে। এমনকি মেশিনও ভাঙচুর চালায় তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত