• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ১৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে লুটপাটের ঘটনায় জড়িত বাকি হামলাকারীদের শনাক্ত করে গ্রেফ্তারের কাজ চলছে। সংসদ সদস্যের ইন্ধনে পুলিশ নীরব ভূমিকায় ছিলো কি না এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

এদিকে, ঘটনাস্থলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। হামলা-ভাঙচুরের ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মামলা দায়ের করে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানার এই মামলায়, হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২৫০ জনকে। 

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দূর্বৃত্তরা। প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ এর সাইনবোর্ড নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত