১৪ দিন ধরে নিখোঁজ রূপগঞ্জের কিশোর জিসান, সন্ধান চায় পরিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনাস আহমেদ জিসান (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিকালে উপজেলার সদর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকা থেকে সে নিখোঁজ হয়। ১৪ দিনেও মেলেনি কোনো খোঁজ।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার।
নিখোঁজ শিশুটির বাবার নাম আমির হোসেন। কেউ শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। যোগাযোগের মোবাইল নম্বর- 01846917216
বিভি/টিটি













মন্তব্য করুন: