রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া বাসের চাপায় ঝরলো ২ কিশোরের প্রাণ
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় রুদ্র (১৩) ও ঝলক (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র জামুর্কি এলাকার ডালিমের ছেলে। আর ঝলক গাজীপুরের শফিপুর এলাকার পঞ্চুর ছেলে। ঝলক বেড়াতে রুদ্রদের বাড়িতে এসেছিল। সে রুদ্রের কাকার শ্যালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ঝলকের মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। দুর্ঘটনার কারণ এবং অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: