• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া  ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় গোলাগুলির শব্দ শোনা যায়। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত