• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।

সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রাপ্তির সুযোগ সহজীকরণ এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত