• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

প্রতিকী ছবি

ফেনী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নম্বর ব্যবহার করে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তার পরিচিতজনদের কাছে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি জানার পর এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া পূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বার্তা দেন।

সতর্কবার্তায় বলা হয়, এমপির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো বার্তা, অনুরোধ বা আর্থিক লেনদেনের প্রস্তাব এলে কেউ যেন টাকা পাঠানোসহ কোনো ধরনের লেনদেন না করেন। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ওটিপি না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় সাড়া দিয়ে কেউ অর্থ পাঠিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নম্বরটির নিয়ন্ত্রণ কীভাবে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত