• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গৃহকর্মীকে ২ বছর নির্যাতনের অভিযোগ, ধানমন্ডিতে দম্পতি আটক

প্রকাশিত: ১১:১০, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গৃহকর্মীকে ২ বছর নির্যাতনের অভিযোগ, ধানমন্ডিতে দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এক গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির একটি বাসা থেকে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ফ্ল্যাট মালিক নাসিরুল হক সিদ্দিকী ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকীকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে জানান ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ। 

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয় । ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট মালিকরা গত দুই বছর ধরে নাজমার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলো । ভুক্তভোগীর বাড়ি নীলফামারী জেলায়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।   

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত