• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুরবাড়িতে জামাতাকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি আটক

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্বশুরবাড়িতে জামাতাকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি আটক

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে রাকিবুল হাসান ওরফে বকুল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সময় নিহতের শ্বশুরও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার পর এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত