• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৪ দফা দাবিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট

প্রকাশিত: ১৩:৪৮, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৪ দফা দাবিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট

চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (৫ অক্টোবর) সকালে সংগঠনটির ব্যানারে বিভিন্ন অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকে কেন্দ্র করে পল্টন, জিরো পয়েন্ট, হাইকোর্ট মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত অটোরিকশাচালকেরা বলেন, হুটহাট অটোরিকশা ডাম্পিং বন্ধ করতে হবে। পাশাপাশি অটোরিকশার গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, ডাম্পিং বন্ধ ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা মালিক-শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় প্রেসক্লাব ও আশপাশের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় তারা চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: