ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু!
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নূর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম ওই এলাকার আহমদ নূর মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, রবিবার দুপুরে নিজের গাছের ডালপালা কাটতে গাছে ওঠেন আবুল হাশেম। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: