• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ডিএমপিতে বড় রদবদল, দুই থানার ওসিসহ বদলি ৮

প্রকাশিত: ২২:১০, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপিতে বড় রদবদল, দুই থানার ওসিসহ বদলি ৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই আদেশে দুই থানার ওসিসহ আট নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও থানায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। একই সঙ্গে পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (এসআরইউ) দায়িত্বে বদলি করা হয়েছে।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।

এ ছাড়া শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত