• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৩

প্রকাশিত: ১৯:৪১, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৩

চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও তিন বছর বয়সী এক শিশু রয়েছে। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টার দিকে এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ৬ নম্বর বাসায় এ বিস্ফোরণ ঘটে। তবে বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। দুই মাস আগে আরিফ বাসাটি ভাড়া নেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরে ঘটনার খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা। বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিভি/চট্টগ্রাম/এসবি

মন্তব্য করুন: