• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

১২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের আগুন 

প্রকাশিত: ০৮:১৫, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:১৫, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের আগুন 

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিভি/এসজি

মন্তব্য করুন: