• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্ঘটনার পর এক ঘণ্টা সড়কেই পড়ে ছিলেন স্বামী-স্ত্রী, অতঃপর...

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্ঘটনার পর এক ঘণ্টা সড়কেই পড়ে ছিলেন স্বামী-স্ত্রী, অতঃপর...

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। দুর্ঘটনার পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে ভোরে প্রাতর্ভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী। তারা বাড়ি থেকে হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: