শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে: মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আজকের শিশু-কিশোররাই আগামীর ভবিষ্যৎ এবং তারাই দেশকে প্রগতির পথে এগিয়ে নেবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং আধুনিক, প্রযুক্তিগত এবং জীবনমুখী শিক্ষার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার।
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে তিনদিনব্যাপী শিশু শিল্পী চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর সহ অন্যরা।
তিনদিনব্যাপী শিশু শিল্পী চিত্র প্রদর্শনীতে ৩ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। ক্ষুধে চিত্রশিল্পীরা তাদের রং-তুলির জাদুতে বাংলাদেশের অপরূপ প্রকৃতি ও জলবায়ুকে ক্যানভাসে জীবন্ত করে তোলেন। নদীমাতৃক এই দেশের সবুজ প্রান্তর, আঁকাবাঁকা নদী, ষড়ঋতুর বৈচিত্র্য আর গ্রামীণ জীবন স্থান পায় ক্ষুধে শিল্পীদের তুলিতে।
বিভি/এজেড













মন্তব্য করুন: