সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর নেতৃত্বে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে জেলা পরিষদ প্রশসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় করেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পরিষদ প্রশাসক হাবিব বিএনপি সমর্থিত এই প্যানেল জামায়াত অধ্যুষিত এ জেলায় তাদের বিরুদ্ধে প্রতিদ্বদ্বিতা করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় সকলকে ধন্যবাদ জানান। নবনির্বাচিত বাকশিস নেতৃবৃন্দকে এসময় তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বাকশিস এর বিএনপি সমর্থিত প্যানেলের প্যানেল মেকার সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম, এস এম শহিদুল আলম, মোঃ অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন, মোঃ আজিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মোঃ ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু, সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরা, সদস্য মো. রেজাউল করিম, মোঃ বাবলুর রহমান, মোঃ নওশাদ আলম, মোঃ তৌহিদুর রহমান, বাসুদেব কুমার সিংহ, শংকর কুমার সরকার, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল প্রমুখ। বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এসময় সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সেখানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: