• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

প্রকাশিত: ১৪:৩৭, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৯, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলবাগ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় সংস্থাটি। পরে দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া সহায়তার জন্য আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

তবে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয়, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি পুড়ে মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত