• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার

প্রকাশিত: ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৯ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৩৪ জন করে এবং রমনা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা বিভাগ নয় জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দুই বোতল বিদেশি মদ। মাদকদ্রব্যের পাশাপাশি একটি চাপাতি, একটি কাটার, এক ভরি এক আনা এক রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন এবং নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা জব্দ করেছে পুলিশ।

 এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়, তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএমপি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভি/বিএস/এসজি

মন্তব্য করুন: