• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ছোট্ট তাজমিরার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ছোট্ট তাজমিরার

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় তাজমিরা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাজমিরা পাটকেলঘাটার বাহাদুরপুর এলাকার আব্বাজ আলীর মেয়ে। 

স্থানীয়রা জানয়, দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটায় এলাকায় দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় তাজমিরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, শিশু তাজমিরার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝের গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: